বিনোদন

“করোনা হওয়ার পর যেহেতু একটা দুর্বলতা রয়েছে তাই কিছু করতে পারছিনা। তবে হ্যা মাঝে মধ্যেই যোগা করি” অভিনেত্রী সুকন্যা দত্ত

সুমিতঃ অতিমারি বা মহামারীতে প্রান কেড়ে নিয়েছে বহু মানুষের। সারা পৃথিবী জুড়ে আজও মানুষ লড়ে যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। এই ভাইরাসের বিরুদ্ধে বেশ কিছু ওষুধ আসলেও তা এখন সহজলভ্য নয়, আসলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে মানুষের সবথেকে বড় ওষুধ হল মানুষের শারীরিক প্রতিরোধ ক্ষমতা। আর সেই প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভাল খাওয়াদাওয়া, শরীরচর্চা এবং মন ভাল রাখা। তবে মন ভাল রাখলে একটা আলাদা শক্তি পাওয়া যায়। সাধারন মানুষের মন ভাল রাখতে সিনেমা, সিরিয়াল দেখা থেকে শুরু করে নতুন কেনাকাটা করে থাকেন। তবে কখনও ভেবে দেখেছেন যারা আমাদের বিনোদন দিয়ে মন ভাল রাখেন, তারা কিভাবে মন ভাল করে রাখেন? অর্থাৎ শহর কলকাতার তারকারা কিভাবে মন ভাল রেখেছেন?

অভিনেত্রি সুকন্যা দত্ত। তিনি এই লকডাউন কিভাবে কাটাচ্ছেন? বা কিভাবে তিনি মন ভাল রেখেছেন এই পুরো লকডাউনে?

আংশিক লকডাউন চলছে, কমবেশি সকলেরই মন খারাপ। সেই দিক থেকে দেখতে গেলে আমাদের উচিৎ মন ভালো রাখা, কারন মন ভালো থাকলেই একটা পসিটিভ এনার্জি পাওয়া যায়। তুমি মন ভালো রাখতে কি কি করছো?

নিজেকে পসিটিভ রাখার চেষ্টা করি। মন ভাল রাখার জন্য সেটাই করি, যেটা মন চায়। যেমন ভাল সহজ রেসিপি ট্রাই করি ইউটিউব দেখে। কখন ফ্যামিলি গ্রুপে কনফারেন্সে যোগাযোগ করার চেষ্টা বা প্রিয়জনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। 

বাড়িতে বসে কাজ করলে বিরাট একটা সময় থেকে যায় যখন বসে থেকে কাটাতে হয়। তখন বেশিরভাগ মানুষ সিনেমা দেখার কথা ভাবে বা ওয়েব সিরিজ। তুমি কি কি ছবি দেখলে বা ওয়েব সিরিজ?

এর মধ্যে ছবি বা ওয়েব সিরিজ দেখা হয়নি। আসলে আমার মা বাবা এবং আমার কোভিড হয়েছিল খুব বাজে সময়ের মধ্যে দিয়ে গেছি তাই দেখা হয়নি। তবে অনেক ভাল কাজ হচ্ছে দেখবো অবশ্যই।

এখন যা অবস্থা তাতে শরীরচর্চা খুব জরুরী। শরীরচর্চার জন্য তুমি কি করছ? মানে প্রানায়াম যোগা বা ব্যায়াম!

করোনা হওয়ার পর যেহেতু একটা দুর্বলতা রয়েছে তাই কিছু করতে পারছিনা। তবে হ্যা মাঝে মধ্যেই যোগা করি।

এখন একটা জিনিসের চাহিদা বিরাটভাবে বাড়ছে তা হল গেমিং। অর্থাৎ ঘরে বসে গেম খেলছেন প্রচুর মানুষ। তুমি কি গেম খেলছো? বা কত সময় গেমের পেছনে দিচ্ছ?

গেম আগে কখনও মাঝে মধ্যে খেলতাম। আসলে সেভাবে গেম খেলা হয়না। তবে প্রচুর ভিডিও দেখে থাকি। তবে হ্যা এখন আমি ফেসবুকে খেলি যেমন বাবল ফ্রুট এবং জাম্পি জাম্পি।

অনেকসময় মন খারাপ শুধু ঘরে বসে থেকে। আগে মন খারাপ হলে বেরিয়ে বা ঘুরে বা রেস্তরাঁতে গিয়ে সময় কাটানোর ব্যাপার ছিল এখন সেই অপশান নেই। মন খারাপ হলে কি কর?

আমার একটা জয়েন্ট ফ্যামিলি আছে, যার ফলে এটা একটা আমার প্লাস পয়েন্ট। মন ভাল করার সবথেকে ভাল ব্যাপার হল শপিং, তাই শপিং করি। মানে উইন্ডো শপিং চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *