৩ টি আসন পেলেও, ২০১৬ সালে বিধানসভায় কত শতাংশ ভোট পেয়েছিল বিজেপি?
নিউজ ডেস্কঃ ভোটের মরুশুমে এবার কি হতে চলেছে তা বলা খুব মুশকিল। তার প্রধান কারন হল এবার লড়াই ত্রিমুখী। একদিকে তৃণমূল, আরেকদিকে বামফ্রন্ট, কংগ্রেসের মতো তিন দলের জোট হওয়ার কথা, আর অন্যদিকে বিজেপি। ক্ষমতায় কে আসবে সেভাবে বলা না গেলেও একটা কথা স্পষ্ট যে এবার প্রচুর পরিমাণে সিট পেতে চলেছে বিজেপি। আর সেই দিক থেকে হিসাব করতে গেলে তৃণমূলের সিট কমবে বলে একাধিক সমীক্ষায় প্রকাশ পেয়েছে। তবে এই বিজেপি ই মাত্র ৩ টি সিট পেয়েছিল ২০১৬ এর বিধানসভায়। লোকসভা ভোটে একটা কথা স্পষ্ট হয়ে যায় যে বিরাট ভাবে নিজেদের ভোট বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। আর সেই কারনে বাকি দল গুলির ভোটের উপর তারা থাবা বসিয়েছে।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় এসেছিল তৃণমূল। এই বছর তৃণমূলের আসন সংখ্যা বেড়েছিল বিরাট ভাবে এবং এই বছর বাম ও কংগ্রেস জোট বদ্ধ হয়েছিল কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি এই দুই দলের। কারণ সর্বোচ্চ আসন অধিকার করে জয়ী হয়েছিল তৃণমূল তৃণমূল এই বছর মোট আসনের মধ্যে ২১১ টি আসন পেয়েছিল অন্যদিকে মোট আসনের মধ্যে কংগ্রেস ৪৪ টি আসন পেয়েছিল এবং বামেরা ৩৩ টি আসন জিতেছিল এই বছর বিজেপি ও ৩ টি আসন জিতেছিল এই বছর বিজেপি ভোটের শতাংশ ছিল 10.16 বিধানসভার ভোটে ২১১ টি আসন অধিকার করে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।
