অফবিট

২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসা তৃণমূল মোট কত শতাংশ ভোট পেয়েছিল জানেন?

নিউজ ডেস্কঃ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটেছিল ২০১১ সালে। এই ৩ দশকের অবসান নিজে হাতে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে একাধিক রাজনৈতিক নেতাদের সাপোর্ট ও ছিল, বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় এবং শুভেন্দু অধিকারির মতো নেতারা ছিল সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তবে তৃণমূল সাথে কংগ্রেসের জোট ই যে কি ফ্যাক্টর হয়েছিল তা বলাই বাহুল্য। যদিও ম্যাজিক ফিগারের উপর আসন পেয়েছিল তৃণমূল।

২০১১ সালের ভোটের ফলাফল সব দলকে অবাক করে দিয়ে ছিল কারণ এই সালে যেভাবে তৃণমূল কংগ্রেস আসন অধিকার করেছিল তা একদমই অপ্রত্যাশিত ছিল। গত ৩৪ বছরের পাশা বদলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ বহু বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকলেও ২০১১ সালের ভোটের ফল তাদের অবাক করে দিয়েছিল। কারণ ওই বছর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস ওই বছর রাজ্যে বিধানসভায়।

বিধানসভা নির্বাচনে দুই দল মিলে ২২৭ টি আসন পেয়েছিল এরমধ্যে তৃণমূল পেয়েছিল ১৮৫ টি এবং কংগ্রেস পেয়েছিল ৪২ টি আসন। আর ওই বছর সিপিএম ৪০ টি আসন পেয়েছিল অর্থাৎ কংগ্রেসের থেকেও কম। সর্বোচ্চ আসন লাভ করে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ভোটের ৩৮ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *