২০০৬ এ বিজেপির সাথে এক জোট হয়ে নির্বাচন লড়েছিল তৃণমূল। কটি আসন পেয়েছিল গেরুয়া শিবির
নিউজ ডেস্কঃ বিরাট সংখ্যা নিয়ে রাজ্যে সপ্তম বারের জন্য সরকার গড়েছিল বামফ্রন্ট। এরপরেই আসতে আসতে আসন সংখ্যা কমেছিল বামফ্রন্টের তবে ২০০৬ এর নির্বাচনে ২৩৫ আসন পেয়েছিল বামফ্রন্ট সেখানে সিপিএম আসন পেয়েছিল ১৭৬। এই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি জোট লড়েছিল সিপিএমের বিরুদ্ধে। যেখানে তৃণমূল একাই পেয়েছিল ৩০ এবং ১ টি বিজেপি। অন্যদিকে ইউপিএ পেয়েছিল ২৬ টি, কংগ্রেসের হাতে ছিল ২১ আসন।
গত দুবার ভোটের আসন পাওয়ার পর আবার ঘুরে দাঁড়িয়ে ছিল বামফ্রন্ট এই বছর বামফ্রন্ট অনেক বেশি আসন লাভ করেছিল এবছর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলায় শিল্পায়নের স্লোগান তুলেছিলেন এর ফলে বিরুদ্ধে কোন জোট বা মহাজোট ছিল না আর এই সুযোগে বামেরা বিপুল আসন পেয়েছিল তাই বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে এই বছর বামফ্রন্ট ২৩৫ আসন লাভ করে নিজেদের ক্ষমতা ধরে রেখেছিল অন্যদিকে তৃণমূল আসন পেয়েছিল ৩০ টি এবং কংগ্রেস আসন পেয়েছিল ২১ টি তাই ২০০৬ সালেও বামফ্রন্টের রাজত্ব চলছে।
২০০৬ এর নির্বাচনে মোট বুথের সংখ্যা ছিল ৫৩ ২৯৩ টি এবং ৮২ শতাংশ ভোটার নিজেদের মত প্রকাশ করেন। সপ্তমবার সরকার গঠন করে রীতিমতো রেকর্ড করেছিল বামফ্রন্ট। বিশ্বে দীর্ঘমেয়াদী কমিউনিস্ট শাসিত সরকারের তকমা পায় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার।
