দুদশক আগে রামমন্দির প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গের নির্বাচনের উপর
নিউজ ডেস্কঃ ২০২১ বিরাটভাবে ভোট বাড়াতে চলেছে বিজেপি। তবে এর আগে যে পশ্চিমবঙ্গে এতো পরিমাণে ভোট পায়নি তা বলাই বাহুল্য। তবে ৯০ এর দশকের দিকে একবার বেশ ভোট বাড়িয়েছিল গেরুয়া শিবির। ১৯৯১ সালে মোট ভোটের ১১.৩৪ শতাংশ ভোট পায় তারা। ভারতীয় জনতা পার্টি মোট ৩৫ লক্ষ ১৪ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিল।
১৯৯১ সালেও বামফ্রন্টের আসন সংখ্যা বৃদ্ধি পেলেও তার সাথে অন্য আরেকটি দল এর ভোটের শতাংশ বেড়ে ছিল এই সালে এই দলটি হল বিজেপি। ১৯৮৭ সালে বিজেপি মাত্র ০.৫১ শতাংশ ভোট পেয়েছিল। ৮৭ সাল থেকে ৯১ সালের মধ্যে বিজেপি এক ধাক্কায় ১১.৩৪ শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছিল। বিজেপির ভোট বৃদ্ধি পাওয়ার বড় একটি কারণ হলো রাম মন্দির আন্দোলন। এ আন্দোলনে বাংলার ভোটের উপর প্রভাব বিস্তার করেছিল ওই বছর বিজেপি মোট ৩৫,১৩,১২১ টি ভোট পেয়েছিল। এছাড়া ১৯৯১ সালে বামফ্রন্ট আরো আসন অধিকার করে এই দলের মোট আসন এসে দাঁড়িয়েছিল ২৮৫ টি এরমধ্যে সিপিএম জিতেছিল ১৮২ আসুন এবং কংগ্রেস মাত্র ৪৩ টি আসন জিতেছিল। তবে ওই বছর সিপিএম এবং কংগ্রেস ৩৫ শতাংশ ভোট পেয়েছিল কিন্তু বামফ্রন্টের সম্মিলিত ভোটের শতাংশ অনেক বেশি ছিল তাই ১৯৯১ সালে ও বামফ্রন্ট ক্ষমতায় ছিল এবং মুখ্যমন্ত্রী হিসাবে ছিলেন জ্যোতি বসু। তবে এই বছর বিজেপি দলের উত্থান হয়েছিল।
