পা সুস্থ রাখে। ঘাসের উপর খালি পায়ে হাঁটলে যে ৩টি উপকার পাবেন
নিউজ ডেস্কঃ আমরা সবাই জানি যে সকালবেলায় হাঁটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী।তাই অনেকই সকালবেলায় হাঁটে।এই হাঁটাটাকে যদি আরও বেশি উপকারী করে তুলতে চান আপনাদের শরীরের জন্য তাহলে ঘাসের উপর খালি পায়ে হাঁটুন।এটি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী।তাহলে জেনে নিন ঘাসে হাঁটার আমাদের শরীরে পক্ষে কতটা উপকারী৷
দৃষ্টি শক্তি: ঘাসের উপর খালি পায়ে হাঁটা আমাদের চোখের পক্ষে খুব উপকারী। কারন আমাদের পায়ে থাকে অনেক reflexology জোন যা দেহের চোখ সহ অনেক অঙ্গের সাথে যুক্ত।তাই খালি পায়ে হাঁটলে আমাদের সারা শরীরের ভার পরে পায়ের ওপর।যার ফলে খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টি শক্তিবৃদ্ধি পায়।এবং সবুজ রং আমাদের চোখের স্বাস্থ্যের পক্ষে ভালো।এই জন্য রোজ সকালবেলায় ঘাসের ওপর দিয়ে হাঁটুন।এতে চোখকে সুস্থ রাখতে সাহায্য করবে।
পা সুস্থ রাখেঃ খালি পায়ে হাঁটলে পায়ের বিভিন্ন ধরনের উপকার যেমন- পায়ের শক্তি বৃদ্ধি করে, পেশী মজবুত করে, পায়ের রগ এবং লিগামেন্টস, পায়ের গোড়ালি ও পায়ের পাতা ইত্যাদির শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে।এছাড়াও হাঁটুর সমস্যা এবং পিঠের সমস্যাও দূর করতে সাহায্য করে৷
দেহে ভিটামিন ডি যোগায় : আমরা জানি যে ভিটামিন ডি আমাদের দেহের হাড় মজবুত করে, এবং হাড়ের যে কোন সমস্যা দূর করতে সহায়তা করে থাকে।আর এই ভিটামিন ডি আমরা সূর্যের রশ্মি থেকে পায়।তাই সকালবেলায় ঘাসের ওপর দিয়ে হাঁটলে সূর্যের রশ্মি আমাদের দেহের উপর পরে যার ফলে আমাদের দেহে ভিটামিন ডি যোগাতে পারে।তাই সকালবেলায় খালি পায়ে হাঁটা আমাদের শরীরে পক্ষে উপকারী। এছাড়াও ভোরবেলায় খালি পায়ে ঘাসের উপর হাঁটলে মন শান্ত রাখতে সাহায্য করে কারন সকালের আমরা পরিষ্কার বাতাস,ফ্রেশ অক্সিজেন, মৃদু সূর্যের আলো এবং সবুজ পরিবেশ ইত্যাদি পায় যা আমাদেরকে মন ভালো রাখতে সাহায্য করে।
